Pro Membership এর জন্য

Terms & Conditions:

১. ডিসকাউন্ট নিয়ম (Discount Rules):

A. মেম্বারশিপ রিওয়ার্ড হিসেবে ডিজিটাল বন্ধন-এর সমস্ত রকম পরিষেবাতে ২০% ডিসকাউন্ট পাওয়া যাবে।

B. এই ডিসকাউন্টটি শুধুমাত্র সার্ভিস বা প্রসেসিং চার্জের উপর প্রযোজ্য হবে।

C. Meta Ad বাজেট বা এই ধরনের অন্য কোনো Platform Cost এর উপর ডিসকাউন্ট প্রযোজ্য নয়।

২. Strategic ফোন কল সংক্রান্ত নিয়ম (Strategic Phone Call Rule):

◼️Key Advantages of Advance Marketing Level-Up Strategic Phone Call – 

A. Business-Oriented Marketing Discussion:

আপনার লক্ষ্য, কাজ, অডিয়েন্স এবং বিজনেস-এর কথা মাথায় রেখে আপনার জন্য বিশেষ ভাবে মার্কেটিং কনসালটেশন দেওয়া হবে। অর্থাৎ, আপনার বিজনেস-এর সাথে মানানসই ও প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে।

B. Result-Oriented Improvement Suggestions:

কোন ধরনের কনটেন্ট/অ্যাড/স্ট্র্যাটেজি ব্যবহার করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে—

সেই বিষয়ে নির্ভরযোগ্য পরামর্শ দেওয়া হবে।

C. Current Issues Review:

আপনার বর্তমান স্ট্র্যাটেজি এবং মার্কেটিং-এ কোথায় সমস্যা আছে— তা খুঁজে দেখার চেষ্টা করা হবে।

এবং কীভাবে ঠিক করা যেতে পারে— তা সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে।

D. Next Activity Guidance:

আগামী ৩০ দিন বা পরের মাসগুলোতে আপনি কি ধরনের স্টেপ নিলে অপনার বিজনেস আরও বেশি গ্রো করতে পারে— তার প্র্যাক্টিক্যাল অ্যাকশন প্ল্যান এবং গাইডলাইন দেওয়ার প্রচেষ্টা থাকবে।

E. Ad Improvement Insights:

Boost Post, Ad Manager, Audience, Content, Budget split— কোন দিকগুলো আরো উন্নত করা যেতে পারে, সেই বিষয়ে ব্যাখ্যা ও পরামর্শ দেওয়া হবে।

F. Brand Presence Enhancement Inputs:

আপনার ব্র্যান্ডকে অনলাইনে আরও নির্ভরযোগ্য এবং প্রফেশনাল দেখাতে— প্রোফাইল সেটআপ, কন্টেন্ট প্ল্যান, রিভিউ বাড়ানো— এসব নিয়ে সহজ এবং ব্যবহারযোগ্য টিপস দেওয়া হবে।

G. Worth ₹1500 — Included in Membership:

এই ধরনের Advance Marketing Level-Up Strategic Phone কল সাধারণত ₹1500+GST চার্জে করা হয়। কিন্তু Pro Membership নিলে— আপনি এটি সম্পুর্ণ বিনামূল্যে পাবেন।

◼️Strategic ফোন কল সংক্রান্ত নিয়ম:

A. যে সমস্ত Makeup এবং বিউটি ইন্ডাস্ট্রির ক্লায়েন্টরা আমাদের কাছে Paid Promotion করায় Advance Marketing Level-Up Strategic Phone Call শুধুমাত্র তাদের জন্য।

B. কলের সর্বাধিক সময়সীমা ৬০ মিনিট, প্রয়োজন অনুযায়ী এর চেয়ে কম সময়েও শেষ করা যেতে পারে।

C. কলটি এডভান্স অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে করা হবে।

D. নির্ধারিত সময়ে ক্লায়েন্ট কল মিস করলে, Digital Bandhan পক্ষ থেকে আরও একবার নতুন ডেট ও টাইম দেওয়া হবে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ হিসেবে।

E. দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্টও মিস করলে, ওই মাসের Strategic Phone Call সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

F. মাসে কেবলমাত্র একবারই Strategic Phone Call নেওয়া যাবে, এবং এটি মেম্বারশিপের ৩০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে।

◼️Disclaimer:

– উপরের সমস্ত বিষয়বস্তু প্রতিটি ক্লায়েন্টের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে।

সেশনে আলোচ্য বিষয় প্রয়োজন অনুযায়ী কম, বেশি বা পরিবর্তিত হতে পারে।

– সকল পরামর্শ Digital Bandhan টিমের অভিজ্ঞতা ও উপলব্ধ তথ্যের ভিত্তিতে প্রদান করা হবে।

– কোনো পরামর্শের সত্যতা যাচাই, গ্রহণ বা বর্জন করার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণই ক্লায়েন্টের।

– প্রদত্ত কোন পরামর্শ বা গাইডলাইন বাস্তবে কতটা কাজ করবে, তার কোনও প্রকার গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদান করা হয় না।

– পরামর্শের ভিত্তিতে ক্লায়েন্ট কোনোরকম পদক্ষেপ নিলে, তার সম্ভাব্য লাভ-ক্ষতি বা ফলাফলের পূর্ণ দায়িত্ব ক্লায়েন্টের নিজের।

৩. মেম্বারশিপের বৈধতা (Membership Validity):

A. মেম্বারশিপের বৈধতা ১ মাস, অর্থাৎ পেমেন্টের তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত বৈধ থাকবে। ৩০ দিন অতিক্রান্ত হওয়ার পর মেম্বারশিপের বৈধতা শেষ হয়ে যাবে।

B. যদি কোনো কারণে আপনার মেম্বারশিপ রিওয়ার্ড বা বেনিফিট অব্যবহার্য অবস্থায় থেকে যায় তাহলেও কোনো অবস্থাতেই সেটা পরবর্তী মাসে ক্যারি-ফরোয়ার্ড, ডিসকাউন্ট বা টাকা ফেরত হবে না। 

৪. পেমেন্ট নিয়ম (Payment Policy):

A. মেম্বারশিপ ফি Non-refundable, অর্থাৎ মেম্বারশিপ নেওয়ার পর সেটা বাতিল করা বা মেম্বারশিপ ফি ফেরত সম্ভব নয়। 

B. মেম্বারশিপ ফি-এর উপর সরকারি নিয়ম অনুযায়ী 18% GST প্রযোজ্য হবে।

C. মেম্বারশিপ অ্যামাউণ্ট একবারেই পেমেন্ট করতে হবে। এই অ্যামাউন্টের ওপর কোনো ইনস্টলমেন্ট প্রযোজ্য হবে না।

৫. প্রজেক্ট ডেলিভারি সময় (Project Delivery Time):

A. ডিসকাউন্ট সুবিধা পেলেও, সমস্ত পরিষেবার ক্ষেত্রে ডেলিভারি টাইম General Queue অনুযায়ী নির্ধারিত হবে।

৬. অপব্যবহার প্রতিরোধ (Misuse Prevention):

A. মেম্বারশিপ স্থানান্তরযোগ্য নয় (Non-transferable), অর্থাৎ একজনের মেম্বারশিপ অন্যজনকে ট্রান্সফার করা যাবে না।

B. একটি মেম্বারশিপ কেবলমাত্র একটি বিসনেস পেজ/একজন ক্লায়েন্ট-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

C. একই ক্লায়েন্টের একাধিক পেজ বা ব্র্যান্ড থাকলে, সেগুলির জন্য আলাদা আলাদা মেম্বারশিপ নিতে হবে।

৭. রিনিউয়াল নিয়ম (Renewal Policy Rules): 

A. Pro Membership এর জন্য Renewal Fees মাত্র ₹3000+GST 

B. মেম্বারশিপের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি পরের মাসের জন্য রিনিউয়াল করা হয় অর্থাৎ মেম্বারশিপ অবিচ্ছিন্ন রাখলে, বিশেষ ডিসকাউন্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে Pro Membership এর জন্য Renewal Fees হবে মাত্র ₹2000+GST 

C. সময়মতো Renewal না করলে Membership Expire হয়ে যাবে। তখন সমস্ত সুবিধা তৎক্ষনাৎ বন্ধ হয়ে যাবে।

D. Expire হয়ে যাবার পর সুবিধা পুনরায় পেতে হলে নতুন করে Membership নিতে হবে, কিন্তু তখন ডিসকাউন্ট পাওয়া যাবে না।

৮. ডিজিটাল বন্ধন-এর অধিকার: 

A. Digital Bandhan প্রয়োজন অনুযায়ী যেকোনো শর্ত পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

B. অপব্যবহার বা পেমেন্ট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে মেম্বারশিপ বন্ধ করার অধিকার Digital Bandhan সংরক্ষণ করে।

C. শর্তাবলীর কোনোরকম বড়ো পরিবর্তনের আগে সাধারণত নোটিশ দেওয়া হবে, তবে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে প্রয়োগ হতে পারে।